ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ওই উপজেলার কুরিপোল-চারাপোল পাড়ার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম হোসেন একই এলাকার মো. আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলম হোসেন নিজের গরুর জন্য মাঠ থেকে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে তিনি আহত হন। পরে সেখান থেকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি করা হয়েছে।
বজ্রপাত বাড়ছে যে কারণে