বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মিথিলা নামের এক নারীর দায়ের করা মামলায় বর্তমানে কারাগারে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এবার নতুন করে হিরো আলমের বিরুদ্ধে ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগও তুলেছেন মিথিলা। তার দাবি, ওই অর্থ লেনদেনের সব কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে সেগুলো আদালতে দাখিল করবেন।
মিথিলা বলেন, ‘হিরো আলম আমার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছেন। সেগুলো মেরে দিয়েছেন তিনি। এর সব প্রমাণ আমার কাছে আছে। সময় হলে আমি সেসব কাগজ আদালতে জমা দেবো।’ তিনি আরও দাবি করেন, হিরো আলমকে এই টাকা দেওয়ার জন্য নিজের একটি জমি বিক্রি করতে হয়েছে মিথিলার। জমি বিক্রির দলিলসহ সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের কাগজপত্র তার কাছে রয়েছে বলেও জানান তিনি।
গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই অভিযোগ অস্বীকার করলে ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড নিয়ে সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেয়া হবে
কারাগার থেকে হাসপাতালে ইমরান খান