টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচের আগে সবচেয়ে বড় শঙ্কা ছিল বৃষ্টি নিয়ে। কলম্বোয় ইংল্যান্ডের বিপক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে সালমান আলী আগার দল। তবে সুখবর হলো, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা মাত্র ২ শতাংশ।
বৃষ্টির কারণে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতেই পারেনি পাকিস্তান। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় তারা মাত্র ১ পয়েন্ট পেয়েছে। তিন ম্যাচের এই পর্বে সেমিফাইনালের লড়াইয়ে প্রতিটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য কার্যত ‘ডু অর ডাই’ পরিস্থিতি তৈরি করেছে।
স্থানীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সন্ধ্যায় তা কমে ২৫ ডিগ্রি হতে পারে, যা ক্রিকেটের জন্য আদর্শ পরিবেশ। বৃষ্টির শঙ্কা খুবই কম থাকায় পূর্ণাঙ্গ ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। এমন ম্যাচে ইংল্যান্ডকে ভোগাতে পারে উপমহাদেশের কন্ডিশন আর পাকিস্তানের স্পিন আক্রমণ। উপমহাদেশের স্পিনে ইংল্যান্ড ঐতিহাসিকভাবে ভুগেছে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের জন্য সমীকরণ এখন স্পষ্ট। আজ ইংল্যান্ডকে হারালে তাদের পয়েন্ট হবে ৩। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে মোট পাঁচ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনালে উঠে যাবে সালমান আগার দল। কিন্তু ইংল্যান্ডের কাছে হারলে পাকিস্তানের ১ পয়েন্টেই থাকবে এবং অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। তখন নেট রানরেটও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।
অন্যদিক আজকের ম্যাচও যদি বৃষ্টিতে ভেসে যায়, তবে পাকিস্তানের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রেও বাবর আজমদের গ্রুপের অন্য ম্যাচের ফলাফল এবং নেট রানরেটের জটিল সমীকরণে পড়তে হবে।
যেভাবে বরুণ চক্রবর্তীর রহস্যভেদ করলেন ডেভিড মিলার
অতিরিক্ত আত্মবিশ্বাসই ভারতের পতন ডেকে এনেছে: সুনীল গাভাস্কার