দুই সচিবের দফতর বদল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম

প্রশাসনে দুই সচিবের দফতর বদল করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত