রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মুস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরবেলা ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন সেøাগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যান। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান।