মুক্তি পাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি ২’

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:৪২ এএম

বলিউডের বহুল আলোচিত ও বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র  মতো এর দ্বিতীয় পর্ব নিয়েও দেখা দিয়েছে জটিলতা। এরই মধ্যে একাধিকবার সিনেমার বেশ কয়েকটি দৃশ্য কর্তন করে সেন্সর বোর্ড মুক্তির অনুমোদন দিলেও বাধা দেয় হাইকোর্ট। যে কারণে গত শুক্রবার মুক্তি পায়নি ‘কেরালা ২’ সিনেমাটি। তবে একদিন পরই কেটে গেলে আইনি জটিলতা কেরল হাইকোর্ট ছবির ওপর জারি থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছে। নতুন করে আদালতের নির্দেশে এবার মুক্তির পথ প্রশস্ত হলো। সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে আদালত জানায় নিয়ম মেনে কাজ করা হয়নি। 

এই পরিস্থিতিতে নির্মাতারা উচ্চতর বেঞ্চের দ্বারস্থ হন। পরে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আগের আদেশ বাতিল করে দেয়। আদালত জানায়, সেন্সরের ছাড়পত্র পাওয়া ছবির মুক্তি স্থগিত রাখার প্রয়োজন নেই। শুক্রবার বিকাল ৪টায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। যদিও জটিলতার কারণে ওইদিন আর সিনেমাটির মুক্তি মেলেনি।  পরবর্তী মুক্তির দিনক্ষণ আলোচনার পর জানাবেন নির্মাতারা।

এই মামলার সূত্রপাত জীববিদ্যা বিশেষজ্ঞ শ্রীদেব নাম্বোদরির দায়ের করা অভিযোগ থেকে। তার দাবি ছিল, ছবির ট্রেলারে কেরলকে অত্যন্ত নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, যার সুদূরপ্রসারী প্রভাব সমাজে পড়তে পারে। শুনানির সময় আদালত প্রাথমিকভাবে পিটিশনারের দাবিকে ‘সম্ভবত’ সত্যি বলেই মন্তব্য করে। এরপরই মুক্তিতে স্থগিতাদেশ দেওয়া হয় এবং সেন্সর বোর্ডও ভর্ৎসনার মুখে পড়ে।  ছবির টিজার ও ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক দানা বাঁধে। সেখানে একাধিক ভীতসন্ত্রস্ত নারীর কাহিনির মাধ্যমে জোরপূর্বক ধর্মান্তরিতকরণের অভিযোগ তুলে ধরা হয়েছে। এই কারণেই প্রথম পর্বের মতোই ছবির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বীজ বপনের অভিযোগ ওঠে। তবে সব বিতর্ক, আইনি টানাপড়েন এবং আদালতের হস্তক্ষেপের পর অবশেষে মুক্তির পথে ‘দ্য কেরালা স্টোরি ২’।

সর্বশেষ সর্বাধিক পঠিত