গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ: শিক্ষার্থীদের আন্দোলন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম

শিক্ষক সংকট নিরসনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে আর্কিটেকচার ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এই বিভাগে ১৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র ৩ জন শিক্ষক। আর এ কারণে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে।

এভাবে দিনের পর দিন শিক্ষকের অভাবে ক্লাস কার্যক্রম না চলায় ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন এভাবে চলায় কর্তৃপক্ষকে বারবার শিক্ষার্থীরা বলে আসলেও কোনো কাজ হয়নি।

শেষমেশ বাধ্য হয়েই শিক্ষার্থীরা আজ সোমবার দুপুর থেকে বিকেল অবধি ভিসিকে তার অফিসকক্ষে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত