বাজারে আসছে গ্রি এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন ‘এরি’ সিরিজ। দেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেক্ট্রো মার্ট সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন এই সিরিজ বিপণনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এখন থেকে ইলেক্ট্রো মার্ট-এর সব রিটেইল শো-রুম এবং পার্টনার শো-রুমে নতুন ‘এরি’ সিরিজের এক, দেড় এবং দুই টন ক্যাপাসিটির মডেল সমূহ পাওয়া যাবে। এই সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে ক্রেতা সাধারণের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ক্রেতা সাধারণের অধিক সুবিধা বিবেচনায় রেখে ইলেক্ট্রো মার্ট এই অত্যাধুনিক সিরিজ বিপণন শুরু করেছে।
গতকাল শনিবার ইলেক্ট্রো মার্ট লিমিটেডের গুলশান করপোরেট অফিসে নতুন সিরিজের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছারসহ আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডিএমডি মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চৌধুরী, এনএসএম জুলহাক হোসাইন। এছাড়া অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নুরুল আফছার আগত পার্টনার ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বের নাম্বার ১ ব্র্যান্ড গ্রি এসি এবং ইলেক্ট্রনিক্স পণ্যসামগ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক। গ্রি বর্তমানে বাংলাদেশে নাম্বার ১ এয়ারকন্ডিশনার ব্র্যান্ড। এই সাফল্য এবং সব কৃতিত্ব আমাদের পার্টনার, শুভানুধ্যায়ী, ক্রেতা, ভোক্তা এবং তাদের অকৃত্রিম ভালোবাসা ও আস্থা। অনুষ্ঠানে গ্রি এসির সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নতুন ‘এরি’ সিরিজের বিশেষ বৈশিষ্ট্যসমূহ তুলে ধরেন তিনি।