মির্জাপুরে মেট্রো মার্টের নতুন আউটলেট

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:৫০ এএম

দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল মির্জাপুরে উদ্বোধন হলো আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান, দেশের সেরা সুপারশপ মেট্রো মার্টের নতুন আউটলেট। গতকাল শনিবার মির্জাপুরের গড়াইয়ে ফিতা কেটে আউটলেটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি ও আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার লিমিটেডের সিইও সৈয়দ জয়নুল আবেদীন, মেট্রো মার্টের জেনারেল ম্যানেজার গিয়াস উদ্দিন বিশ্বাস ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

‘মেইড ইন বাংলাদেশ’ স্লোগানকে অগ্রাধিকার দিয়ে দেশে তৈরি পণ্যসমূহ ও নিরাপদ, অরগানিক খাদ্য গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এক মহৎ উদ্দেশ্য সামনে রেখে কাজ করে যাচ্ছে আকিজ মেট্রো মার্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত