লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত দেড় শতাধিক । সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার পর বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার জবাব হিসেবে তারা লেবাননজুড়ে গোষ্ঠীটির ঘাঁটিতে আঘাত হানছে।
বিবৃতিতে আরও বলা হয়, 'হিজবুল্লাহকে ইসরাইয়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করতে দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।'