ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এবং দেশটির বিমানবাহিনীর কমান্ডারের কার্যালয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের অভিজাত ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে এই লক্ষ্যস্থলে আঘাত হানার ঘটনা ঘটেছে।
সোমবার (২ মার্চ) আইআরজিসির গণসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে এই পাল্টা হামলা চালায়। ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসকের প্রধানমন্ত্রীর দপ্তর ও বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানে দশম দফার এই আকস্মিক ও নির্ভুল হামলা চালানো হয়। এতে নেতানিয়াহুর অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে বলে ইরানি গণমাধ্যমে দাবি করা হয়েছে।
তবে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।