টমকেই বিয়ে করলেন জেন্ডায়া

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৪৫ এএম

পরিচয়, প্রণয় এবং সবশেষে পরিণয়। সব গুঞ্জন আর জল্পনার মধ্যেই গোপনে বিয়ে করেছেন স্পাইডারম্যান জুটি জেন্ডায়া ও টম হল্যান্ড। বিয়ের খবর নিশ্চিত করেছেন হলিউডের জনপ্রিয় এই তারকাযুগল। যদিও মাঝখানে তারা বাবা-মা হচ্ছেন এমন খবরও চাউর হয় বিভিন্ন মিডিয়ায়। ২০১৬ সালে ‘স্পাইডারম্যান : হোমকামিং’-এর সেটে জেন্ডায়া ও টম হল্যান্ডের প্রথম পরিচয় হয়। ২০২১ সালে তারা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এর আগে ২০২৫ সালে একটি সাক্ষাৎকারে টম হল্যান্ড জেন্ডায়াকে নিজের ‘বাগদত্তা’ হিসেবে উল্লেখ করেছিলেন।

ব্যক্তিগত জীবন নিয়ে এই দম্পতি খুব একটা জনসমক্ষে কথা বলেন না। তবে তারা একে অপরের সঙ্গে কাজ করার সুবিধা নিয়ে সবসময়ই ইতিবাচক। টম হল্যান্ড জানিয়েছেন, জেন্ডায়ার সঙ্গে কাজ করা তার জীবনের সেরা প্রাপ্তি। অন্যদিকে জেন্ডায়ার মতে, টমের সঙ্গে অভিনয় করাটা তার কাছে খুবই স্বাভাবিক এবং নিরাপদ মনে হয়।

গত ৫ ডিসেম্বর গোল্ডেন গ্লোবস রেড কার্পেটে হাজির হন হলিউড অভিনেত্রী জেন্ডায়া। সেখানেই তার হাতের অনামিকায় একটি ঝলমলে হীরার আংটি চোখে পড়ে সবার। আর যায় কোথায়! মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, বাগদান সেরেছেন ‘চ্যালেঞ্জার্স’খ্যাত অভিনেত্রী জেন্ডায়া ও স্পাইডারম্যান-খ্যাত টম হল্যান্ড। সূত্রমতে, বড়দিন ও নতুন বছরের মাঝামাঝি কোনো একটি দিনে এই দম্পতি জেন্ডায়ার বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন।

এই নবদম্পতিকে চলতি বছর দুটি বড় বাজেটের সিনেমায় দেখা যাবে। জুনে মুক্তি পাবে ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’ এবং জুলাইয়ে পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ‘দ্য ওডিসি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত