গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিল তারকা রদ্রিগো। তার ডান হাঁটুর এসিএল এবং ল্যাটারাল মেনিস্কাস ছিঁড়ে গেছে। এই গুরুতর ইনজুরির কারণে তিনি চলতি মৌসুমের বাকি সময় তো বটেই, আগামী জুনে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও খেলতে পারবেন না।
সতীর্থের এমন দুঃসময়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি লিখেছেন, “আজ আমার জন্য সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি। চোটের খবরটা জানার পর আমার মাথায় যেন একটা সিনেমা চলতে শুরু করে।”
নিজের চোটের অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন, “সব কষ্ট, সব যন্ত্রণা, আর আবার সেই চোটের মধ্য দিয়ে যাওয়ার ভয়—সব মনে পড়ে গেল। আমার ১০ নম্বর, আমার সন্তান, আমার উত্তরসূরি। আমি তোমাকে শুধু একটা কথাই বলব, এখন সময় তোমার প্রিয় মানুষগুলোকে পাশে রাখার।”
ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ টেনে নেইমার আরও যোগ করেন, “তুমি যেমন বলেছ, এখন তোমার এই কষ্ট পাওয়ার কথা ছিল না। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা নিয়ে প্রশ্ন তোলার আমরা কে?”
সবশেষে ছোট ভাই সম্বোধন করে তিনি লেখেন, “শক্ত থাকো। আমি নিশ্চিত, তুমি দারুণভাবে ফিরে আসবে। তুমি যেমন আমাকে সমর্থন দিয়েছ, আমিও তোমার পাশে আছি।”
শুধু ক্রিকেটার কেন, পিসিবি কর্তাদেরও জরিমানা হওয়া উচিৎ: আমির
তলানির দলের কাছে পয়েন্ট হারানো উদ্বেগজনক: স্লট