চট্টগ্রাম থেকে আরও ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল 

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আকাশপথে বেড়ে চলা নিরাপত্তা ঝুঁকির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আজ বুধবার (৪ মার্চ) আরও ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। 

এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত মোট ৪৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল। 

তিনি আরও জানান, দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহারর এয়ারফিল্ড বন্ধ থাকায় আজ বুধবার ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া আন্তর্জাতিক এরাইভাল ফ্লাইটগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি এবং এয়ার আরাবিয়ার ৩টি ফ্লাইট। 

বাতিল হওয়া আন্তর্জাতিক ডিপার্চার ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি,  ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি ফ্লাইট ও এয়ার আরাবিয়ার ৩টি ফ্লাইট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত