মঙ্গলবার প্রমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে তালিকার তলানিতে থাকা দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (উলভস)। ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯০+৪) এক ডিফ্লেক্টেড শটে জয়সূচক গোলটি করেন। এই পরাজয় আগামী মৌসুমে লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্নে বড় ধরনের ধাক্কা দিল। ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে লিভারপুল। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তারা পিছিয়ে ১৬ পয়েন্ট ব্যবধানে। ২৮ ম্যাচ খেলে চতুর্থ অ্যাস্টন ভিলার সঙ্গে তাদের ৩ পয়েন্ট ব্যবধান।