রাজউকের সভায় পূর্তমন্ত্রী

জনভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৭:৫১ এএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মন্ত্রণালয় সবসময় পাশে থাকবে। কিন্তু যারা জনগণের ভোগান্তির কারণ হবেন, তাদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, জনগণ রাজউকের কাছে তাদের প্রয়োজন নিয়ে আসেন, অনুগ্রহ চাইতে নয়।

কোনো ফাইল অযথা আটকে রাখা যাবে না। প্রতিটি কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে করতে হবে। গতকাল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জাকারিয়া তাহের বলেন, ‘রাজউক সম্পর্কে মানুষের মধ্যে অনেক অভিযোগ রয়েছে। ফাইলের দীর্ঘসূত্রতা, সেবা পেতে হয়রানি, অনিয়ম এবং অপ্রয়োজনীয় জটিলতাÑ এসব বিষয় ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা পরিবর্তন করতেই হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত