গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সেবা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যুক্ত করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। গ্রাহকদের জন্য আরও সমন্বিত, আধুনিক এবং গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে দুই প্রতিষ্ঠানের নতুন এ যাত্রা শুরু হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং ও বীমা সমাধান প্রদান করবে, যা আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাকিবুল করিম, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং গার্ডিয়ান লাইফের হেড অব মাইক্রো, এডিসি ও ডিজিটাল চ্যানেল আবদুল হালিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
