এক রাতে দুই থানা থেকে তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৪:২৫ পিএম

কুমিল্লার মুরাদনগরে দুই থানায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার মুরাদনগর থানার ভুবনঘর গ্রাম ও বাঙ্গরাবাজার থানার পূর্বধৈর গ্রাম থেকে  তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মুরাদনগরের মধ্যনগর গ্রামের মো. শরীফ (১৯), পূর্বধৈর গ্রামের মোশারফ হোসেন ভূঁইয়া (৫০) ও বাঙ্গরাবাজার থানার রাজা চাপিতলা গ্রামের মো. এরশাদ (২৫)।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে মুরাদনগর থানার চার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মো.আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স ভুবনঘর গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো.শরীফকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। এছাড়া বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদেরের নির্দেশনায় এসআই মো. সারোয়ার হোসেন সঙ্গীয় ফোসসহ  পূর্বধৈর গ্রামে অভিযান চালিয়ে মোশারফ হোসেন ভূঁইয়া ও মো.এরশাদকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২,২০০ টাকা উদ্ধার করে।

মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানার কর্মকর্তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত