আকাশ ও ডেইজি দুই ভাইবোন।
বার্ষিক পরীক্ষা শেষে ছুটিতে বাবা-মা তাদের গ্রামের বাড়ি নিয়ে গেলেন। গ্রামে তাদের কাজিন ঝর্ণা ও রাকিব থাকে। কুয়াশা ও প্রচন্ড শীতের মধ্যে গ্রামে দিন কাটাল কয়েকদিন। বিভিন্ন পিঠা-পুলি খেয়ে আর বিকেলে ব্যাডমিন্টন খেলা চলল সঙ্গে। কিন্তু এভাবে একঘেয়ে কাজ করতে করতে বিরক্ত হয়ে গেল। তাদের মাথায় বুদ্ধি এলো, কোনো একটা অ্যাডভেঞ্চার করলে কেমন হয়!
এক বিকেলে চারজন মিলে একটা প্ল্যান করল। যেই ভাবা সেই কাজ।
পরেরদিন ভোরে ঘন কুয়াশা ও বাতাস ভেদ করে চলল খেজুর রস চুরি করতে! ওরা মনে মনে আনন্দিত। আবার কিছুটা ভয়ও পেল। ভাবতে ভাবতেই পৌঁছে গেল। যেই না গাছে ওঠার জন্য টর্চের আলো জ্বেলেছে, অমনি কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে ছুটে এলো। ভয়ে ওরা দিল এক দৌড়! কুকুরগুলোও ওদের ধাওয়া করল।
দৌড়াতে দৌড়াতে ওরা ভাবল এই শেষ বার, আর কখনো খেজুর রস চুরি করব না!
তাহিয়াত রহমান
শিক্ষার্থী, সপ্তম শ্রেণি
ওয়াইডাব্লিউসিএ জুনিয়র
গার্লস হাইস্কুল, ঢাকা