চিকিৎসক খোঁজার ঝামেলা কমাতে ডক্টরস২৪

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ এএম

পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হলে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো দ্রুত একজন ভালো চিকিৎসক খুঁজে পাওয়া। কোন চিকিৎসক কোন বিষয়ে বিশেষজ্ঞ, কোথায় চেম্বার করেন কিংবা কখন রোগী দেখেন। এসব তথ্য সংগ্রহ করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়। এই ঝামেলা কমাতেই তৈরি হয়েছে ডক্টরস২৪।

প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে সহজ ও পরিচ্ছন্ন ডিজাইনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতাল ও এলাকা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া যায়। প্রযুক্তিতে খুব বেশি অভ্যস্ত না হলেও কয়েকটি ক্লিকেই তথ্য পাওয়া সম্ভব। চিকিৎসকদের প্রোফাইলে বিশেষজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও চেম্বারের তথ্য থাকায় পছন্দের চিকিৎসক বেছে নেওয়াও সহজ হয়।

ডক্টরস২৪-এর কার্যক্রম শুধু ওয়েবসাইটে সীমাবদ্ধ নয়।

তাদের ফেসবুক পেজে প্রায় ৯ লাখ ৩০ হাজার অনুসারী এবং ইউটিউব চ্যানেলে ৩ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এসব প্ল্যাটফর্মে রোগের লক্ষণ, প্রতিরোধ, চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক ভিডিও প্রকাশ করা হয়।

ডক্টরস২৪-এর চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, সঠিক চিকিৎসা গ্রহণের আগে নির্ভরযোগ্য তথ্য পাওয়া মানুষের অধিকার। ভবিষ্যতে আরও স্বাস্থ্যসেবা যুক্ত করে পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব উদ্দিন। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, ভেরিফায়েড রোগীর রিভিউ ও রিয়েল-টাইম চেম্বার আপডেট যুক্ত হলে প্ল্যাটফর্মটি আরও কার্যকর হয়ে উঠতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত