ভাষা আন্দোলন নিয়ে এই সুন্দর ছবিটি এঁকেছে বুশরা লাবিবা। সে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য পুকুর, খাল বা নদী থেকে বাড়িতে পানি নিয়ে যাওয়ার এই চিরচেনা দৃশ্যটি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইনায়া আহসান।
নিজের ক্লাসরুমের ছবি এঁকে পাঠিয়েছে মুনতাকিমু সিদ্দিকা নাফিউ। ঢাকার শুক্রাবাদের নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিউ পড়ে অষ্টম শ্রেণিতে।