নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০২:০১ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে দুই নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  
পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু কাজী গ্রুপের সঙ্গে আক্তার হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতার ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। গতকাল শুক্রবার দুপুরে একটি স্যালোমেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে  আজ শনিবার সকালে দুপক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র-শস্ত্রাদি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুজন নারী, ইউপি সদস্য জিরু কাজীসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদেরকে লোহাগড়া উপজেলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত