শরীয়তপুর ব্যাংকার ফোরামের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটনের একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল শেষে ৯ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোস্তাফিজুর রহমান সৈকতকে আহ্বায়ক ও মোস্তফা মাহবুব বাবুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আল মামুন, মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম, পন্না জাহান কিমি, তৌফিক আহমেদ, আবুল খায়ের ও আব্দুল হক তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন সিটিজেন ব্যাংক-এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আলমগীর হোসেন, সীমান্ত ব্যাংক-এর সাবেক ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম লিপন, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক মাশহুকুর রহমান সিটিও ইউসিবিএল, মোস্তাফিজুর রহমান মেঘনা ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা। কর্মকর্তারা তাদের বক্তব্যে পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিকতা দায়িত্বশীল ভুমিকা পালনে সকল সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পদ্মাপাড়ের ছোট জেলা শরীয়তপুর। কীর্তিনাশা ও পদ্মার স্রোতের মাঝে বেড়ে ওঠা এই জেলার অনেক কৃতি সন্তান দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নেতৃত্বেও রয়েছেন শরীয়তপুরের ব্যাংকাররা।এই গৌরবকে ধারণ করেই শরীয়তপুর ব্যাংকার ফোরাম যাত্রা শুরু করে।
