চট্টগ্রামে বরিশাল বিভাগীয় সমিতির ইফতার মাহফিল 

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের উদ্যোগে নগরীর এক্সেস রোডে অবস্থিত মাঞ্জুমা প্যালেস কনভেনশন হলে দোয়া-ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইফতার মাহফিল উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আলী আরশাদ। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব লিয়াকত আলী হাওলাদার, কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির সদস্য সচিব সৈয়দ মইনুল ইসলাম মঈন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইফতার মাহফিল আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল করিম, সহ-সভাপতি এম এইচ এস মিজান, সিনিয়র সহ-সভাপতি এম জহিরুল আলম এবং কেন্দ্রীয় সহ-সভাপতি ও দোয়া-ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বরিশাল বিভাগের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। তারা বলেন, পবিত্র রমজান সংযম, তাকওয়া, ধৈর্য্য, দানশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। তাই হিংসা-বিদ্বেষ, পরশ্রীকাতরতা ও মিথ্যা অপবাদ থেকে বিরত থেকে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান । কৃতি শিক্ষার্থীদের প্রসঙ্গে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে। তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে বরিশাল বিভাগীয় সমিতি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আব্দুল করিম তার বক্তব্যে ভবিষ্যতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি পৃথকভাবে করার উপর গুরুত্ব আরোপ করেন। মঞ্চে আসনগ্রহণকারী ব্যক্তি ও অঞ্চল কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৫  কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

রমজান মাসের তৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন  চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া বিভাগের চেয়ারম্যান ড. আমিনুল হক। সর্বশেষ আগ্রাবাদ সরকারি সিজিএস কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু হানিফা মো. নোমান দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির সংগঠনের অন্যতম উপদেষ্টা কে এম মোয়াজ্জেম হোসেনের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। বর্তমানে তিনি ভারতে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত