দখলদার রাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। প্রথম হামলার প্রায় চার ঘণ্টা পর নতুন করে এ হামলার ঘটনা ঘটে।
শনিবার বাংলাদেশ সময় রাত প্রায় পৌনে ১২টার দিকে ইরান থেকে ছোড়া মিসাইল ইসরায়েলের দিকে ধেয়ে আসে। এ সময় ইসরায়েলের উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলার কারণে দেশটির বিভিন্ন এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
তবে সর্বশেষ হামলায় ইরান ঠিক কতটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলার তীব্রতা আগের তুলনায় কিছুটা কমে এসেছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ইরান যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া!