তিনজনের ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:২২ এএম

দীর্ঘ দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নাট্য প্রযোজক এমদাদ এইচ ভূঁইয়া রাজু। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর চাকরির সূত্রে শরীতপুরের সোবাহানের সঙ্গে রাজুর পরিচয় হয় এবং একসময় বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু সেই প্রিয় বন্ধু সোবাহান আত্মহত্যা করে ২০০৭ সালে। বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই দুই বন্ধুর জীবনের গল্প নিয়ে নির্মাণ করলেন বিশেষ টেলিফিল্ম ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। প্রবাস জীবনের নিঃসঙ্গ তা, মুখোশের নিচে লুকানো বেদনা, বন্ধুত্ব ও মানসিক আশ্রয়ের অনন্ত গুরুত্বসহ নানা বিষয় নিয়ে টেলিফিল্মটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল; যার ট্যাগলাইন ‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা অধরা খান ও এমদাদ এইচ ভূঁইয়া (রাজু)। এর সম্পূর্ণ শুটিং হয়েছে নিউ ইয়র্কের বিভিন্ন লোকেশনে।

গল্পটি নিয়ে এমদাদ এইচ ভূঁইয়া রাজু বলেন, ‘এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। এই টেলিছবির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। যে হাসির পেছনে লুকিয়ে থাকে নানা অজানা গল্প। আশা করছি, প্রবাস জীবনের নিঃসঙ্গ তা ও মুখোশের নিচে লুকানো বেদনা নিয়ে নির্মিত টেলিছবিটি দর্শকদের পছন্দ হবে। ঈদ উপলক্ষে ঘণ ৭১ ঞঠ ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে।’

ইমন বলেন, ‘কিছুদিন আগে অবকাশযাপনে নিউ ইয়র্কে গিয়েছিলাম। তখন নঈম ভাই কাজের প্রস্তাব দিলে গল্প ও চরিত্র ভালো লাগায় কাজটি করতে আগ্রহী হই। কারণ, আমরা কাজের মানুষ, কাজ ছাড়া ভালো লাগে না। কথায় আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ব্যাপারটি তেমনই হয়েছে। নির্মাতা যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি, প্রচারে এলে সবার ভালো লাগবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত