আদর্শ মা বেবো!

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:২৩ এএম

কাজের বা অভিনয় জগতের বাইরে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান একজন আদর্শ মা হিসেবেও বিবেচিত সহকর্মী ও পরিবার-পরিজনের কাছে। বেবো-খ্যাত এই তারকার দুই সন্তান বিভিন্ন কারণে ভাইরাল হয়। তিনি যতই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত থাকুন না কেন, মা হিসেবে দায়িত্ব পালন করার সময় যেন আর চার-পাঁচজন সাধারণ মায়ের মতোই হয়ে যান। কারিনা কাপুর খানের ছোট ছেলে জেহ বা জাহাঙ্গীর যে বেজায় দুষ্টু সেটা অভিনেত্রীর প্রোফাইল বা ছবি শিকারিদের ক্যামেরায় বন্দি হওয়া ঝলক দেখে বেশ বোঝা যায়। সম্প্রতি তৈমুর বাবা মায়ের সঙ্গে খেলা দেখতে গিয়েছিল। আর সেখানে জেহ নিজের মতো দুষ্টুমি করছিল। আর তখনই কারিনা কাপুর রীতিমতো চোখ রাঙিয়ে তাকে শান্ত করেন। দেখে তখন অচেনা কারো মনে হবে এ যেন ঠিক পাশের বাড়ির কাকিমা। অভিনেত্রীর এই কাণ্ড সম্প্রতি সমাজমধ্যমে ভাইরাল হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত