ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩ শতাংশ হয়েছে। বর্তমানের এই হার গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কম রয়েছে। গত বছর একই সময়ে ছিল ৯.৩২ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সাধারণ মুল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ৯.১৩ শতাংশ-এ উন্নীত হয়েছে। গত জানুয়ারিতে ছিল ৮.৫৮ শতাংশ।
এটি ২০২৫ সালের এপ্রিলের পর ১০ মাসের সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে ফেব্রুয়ারিতে।
অ-খাদ্য মূল্যস্ফীতিতেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে, যা জানুয়ারিতে ছিল ৮.৮১ শতাংশ। ফেব্রুয়ারিতে ৯.০১ শতাংশে দাঁড়ায়। মাসিক বৃদ্ধির পরেও, বর্তমানের এই পরিসংখ্যান গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কম রয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে, সাধারণ মুল্যস্ফীতির হার ছিল ৯.৩২ শতাংশ, যেখানে খাদ্য ও অ-খাদ্য মুদ্রাস্ফীতি যথাক্রমে ৯.২৪ শতাংশ এবং ৯.৩৮ শতাংশ।
