আলোচনায় এমা ওয়াটসন

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:৪৫ এএম

বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন হ্যারি পটার খ্যাত হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। কিন্তু এবার যেন সেই আড়াল ভাঙল কয়েকটি ভাইরাল ছবিতে। এবার বিমানবন্দরের মধ্যেই এক রহস্যময় পুরুষকে চুম্বন করতে দেখা গেল তাকে, আর মুহূর্তেই শুরু হয়ে গেল তাকে ঘিরে নতুন প্রেমের জল্পনা। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এমা ওয়াটসন বিমানবন্দরে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ওই ব্যক্তি মেক্সিকান উদ্যোক্তা গঞ্জালো হেভিয়া বেইলেরেস। প্রকাশিত ছবিতে দুজনকেই বেশ স্বতঃস্ফূর্তভাবেই সময় কাটাতে দেখা যায়, যা উপস্থিত অনেকেরই নজর কাড়ে। জানা গেছে, বিমানবন্দরে চুম্বনের পর ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে সেই ব্যক্তির সঙ্গে ডিনার ডেটে যেতে দেখা গেছে। যদিও কেউই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি।

সর্বশেষ সর্বাধিক পঠিত