‘ব্যাটল অফ গালওয়ান’ ছাড়াও বর্তমানে আরও বেশ কয়েকটি প্রকল্পে কাজ করছেন বলিউড তারকা সালমান খান। তার হাতে বেশ কয়েকটি বড় ছবির স্ক্রিপ্টও রয়েছে। এর মধ্যে একটি হলো দক্ষিণী পরিচালক বংশী পাইদিপল্লির নতুন সিনেমা। শোনা যাচ্ছে সালমানকে নিয়ে একটি বড় বিনোদনমূলক ছবি তৈরি করতে চলেছেন বংশী, যেখানে নয়নতারা থাকছেন নায়িকা। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সালমান এবং নয়নতারার জুটি নিয়ে বেশ উত্তেজিত ভক্ত-অনুরাগীরা। কারণ, ২০০৩ সালের ‘জাওয়ান’ ছবিতে শাহরুখ খানের পর এবার নয়নতারার নায়ক সালমান। ভামশি প্রযোজিত এটি হতে যাচ্ছে প্যান-ইন্ডিয়া হিন্দি সিনেমা, যেখানে থাকবে ভরপুর বিনোদন। তবে এই খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। শাহরুখ-নয়নতারার ‘জাওয়ান’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। তবে কারও কারও মতে, দীপিকার ক্যামিওর তুলনায় অভিনেত্রীর অভিনয় ম্লান হয়ে গিয়েছিল।
গত কয়েক বছর ধরে সালমান খানের ক্যরিয়ার গ্রাফ খুব একটা ভালো নয়। তার ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘সিকান্দার’ এবং ‘টাইগার ৩’, দর্শকদের কাছ থেকে তেমন ভালোভাবে গ্রহণযোগ্যতা পায়নি। যে কারণে এই তারকার কাছ থেকে সেরা সিনেমা ছবি উপহারের প্রত্যাশা ভক্তদের। সালমান বর্তমানে ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে ব্যস্ত। ভামশির সঙ্গে তার একটি ছবিও রয়েছে, যার শুটিং এই এপ্রিলে শুরু হবে বলে জানা গেছে। ছবিটি আগামী বছর কেবল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।