বিলবোর্ড এডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহিফিল অনুষ্ঠিত

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম

রাজধানীতে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ বিলবোর্ড এডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এফবিসিসিআই-এর সদস্য শাহিন মজুমদার, রূপায়ণ গ্রুপ-এর পক্ষে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল গাফফার, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নিজাম উদ্দিন জিতু এবং অ্যাসোসিয়েশনের সহ সভাপতি আফসার উদ্দিন সেলিম ও সভাপতি মো. মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি গোলাম সারওয়ার কাইয়ুম, উপদেষ্টা কাজি মাইনুদ্দিন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম কবির সাংগঠনিক সম্পাদক মির্জা রাকিবুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংগঠনের আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ইকবাল হোসেন চৌধুরী। অতিথিদের অভ্যর্থনায় ছিলেন কাজী মাহবুব আলম, নূর নেওয়াজ বাপ্পি, শেখ শাহেদ, শফিক, রাজিব সহ অনেকে। ইফতার মাহফিলে দেশের সার্বিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিল্পখাতের অগ্রগতি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথি ও সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে দেশের বিলবোর্ড ও আউটডোর বিজ্ঞাপন খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত