মাদারীপুরের রাজৈরে বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ তামিম মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত তামিম মাতুব্বর গোপালগঞ্জ মুকসুদপুরের ছাগলছিড়া গ্রামের বাসিন্দা।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার একটি মহিলা মাদরাসার নাজেরা বিভাগের ছাত্রী ১৫ বছর বয়সী এই কিশোরী। তাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় পার্শ্ববর্তী গোপালগঞ্জ মুকসুদপুরের ছাগলছিড়া গ্রামের বখাটে যুবক তামিম মাতুব্বর। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে ওই বখাটে। গত ৭ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে মাদরাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে যায় তামিম ও তার সহযোগীরা। এসময় একটি গরুর খামারের ভেতর নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ওই ছাত্রীকে মাদরাসার সামনের রাস্তায় ফেলে রেখে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। এই ঘটনার পরদিন রবিবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ জনকে আসামি করে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি তামিম মাতুব্বরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি আসামিদেরও ধরতে অভিযান চলছে।
সৌদিতে মিসাইল হামলায় টাঙ্গাইলের যবুক নিহত, স্তব্ধ পরিবার
জমি বেদখল, প্রশাসনে দরজায় বিধবা নারী