চট্টগ্রামে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ পাইলট প্রকেল্পের কার্যক্রম আগামী মঙ্গলবার (১০ মার্চ) থেকে শুরু হচ্ছে। এদিন সকাল ১০টায় নগরীর পতেঙ্গা বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৯ মার্চ) জেলা প্রশাসন কার্যালয়ের থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানায়, নগরীর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৫০০ পরিবারকে এ কার্ড দেওয়া হবে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত ক্যাটাগরিতে ১০ হাজার ১২৪ জন উপকারভোগী প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৭৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে ৫০০ জনকে মঙ্গলবার কার্ড হস্তান্তর করা হবে।
জমি বেদখল, প্রশাসনে দরজায় বিধবা নারী