জীবনযাত্রা সহজ করতেই ‘ফ্যামিলি কার্ড’-এর ব্যবস্থা: এমপি সরফুদ্দিন

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম

জীবনযাত্রা সহজ করতেই ‘ফ্যামিলি কার্ড’-এর ব্যবস্থা বলে মন্তব্য করেছেন বরিশাল-২ আসনের এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

তিনি বলেন, বিশ্বজুড়ে নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির এই সময়ে, সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতেই সরকার এই ‘ফ্যামিলি কার্ড’-এর ব্যবস্থা করেছে।

গুঠিয়া ৫নম্বর ওয়ার্ড চাঙ্গুরিয়া খান বাড়ি এলাকায় বুধবার (১৪ অক্টোবর) ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এসব কথা বলেন।

তিনি বলেন, পর্যাক্রমে সকলের হাতে পৌঁছে দেওয়া হবে ফ্যামিলিকার্ড এ কর্মসূচি থেকে কোনো মানুষ বাদ পরবে না। এ কর্মসূচি স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে কেউ দুর্নীতি বা অনিয়ম করলে তাকেও আইনের আওতায় আনা হবে।

আজকের দিনটি আমাদের এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান  দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটানোর যে অঙ্গীকার করেছিলেন আজকের এই ফ্যামিলি  কার্ড বিতরণ কর্মসূচি তারই একটি অনন্য ও বাস্তব প্রতিফলন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.রুবেল হাওলাদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.শাহিন হাওলাদার,,উজিরপুর পৌর মহিলা দলের সভাপতি মোসা. মাকসুদা আক্তার শিল্পী, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.লাভলু। 

সর্বশেষ সর্বাধিক পঠিত