ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হিজবুল্লাহর অভিনন্দন

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে। গতকাল ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের জরুরি বৈঠকে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

হিজবুল্লাহর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের বিশেষজ্ঞ পরিষদের এই দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার ভূয়সী প্রশংসা করা হয়। বিবৃতিতে বলা হয়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা ও চাপের মধ্যেও এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

হিজবুল্লাহ আরও বলেছে, মোজতবা খামেনির এই নিয়োগ ইরানের শত্রুদের ‘হতাশ ও বিভ্রান্ত’ করেছে। এটি স্পষ্ট প্রমাণ করে যে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে হুমকি বা ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়।

বিবৃতির শেষাংশে হিজবুল্লাহ পক্ষ থেকে বলা হয়, আমরা হিজবুল্লাহর পক্ষ থেকে এই উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা এই পথের প্রতি আমাদের আনুগত্য এবং অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত