রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে বড় মগবাজার তিন তারা আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, মৃত ফয়সাল গনির বাড়ি ঝিনাইদহ হরিণাকুণ্ড থানার আদর্শ আনন্দ লইয়া গ্রামে। বাবার নাম মো. ওসমান গনি। মৃত মো ফয়সাল গনি। গত ০৮ মার্চ মগবাজার তিন তারা হোটেলের ২২৪ নম্বর কক্ষে ভাড়া উঠেন তিনি। মঙ্গলবার তার রুম ছাড়ার কথা ছিল। বিকেল পৌনে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ তাকে ডাকতে গেলে দরজায় ধাক্কাধাক্কি করে কোন সাড়াশব্দ পায় না। এরপর তারা থানায় সংবাদ দেয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
যুদ্ধকালীন আবাসন খাত রক্ষায় রিহ্যাবের তহবিল গঠনের দাবি 