সংবাদ সংগ্রহে রাজনৈতিক পরিচয় না দেয়ার পরামর্শ এমপির

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৯:৩৫ পিএম

শেরপুরের নকলা উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) ইফতার আয়োজন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। ইফতার আয়োজন শেষে মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে মূলধারার সকল সাংবাদিকদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরির আহ্বান জানান এমপি।

এ সময় সাংবাদকর্মীদের অনেকের বক্তব্য শুনেন এবং বিগত আমলের মতো অপসাংবাদিকতা পরিহার করে সকলে মিলে এক প্লাটফর্মে কাজ করার তাগিদ দেন। 

সাংবাদিকদের ভূয়া পরিচয় রোধে এবং ভূয়া সাংবাদিক নিয়ন্ত্রণে এক মাসের জন্য নকলা প্রেসক্লাব কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয় ফাহিম চৌধুরীকে।

নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার বক্তব্যে বলেন, সরকারি আইন এবং নিয়ম পদ্ধতি মেনে সাংবাদিকতা করতে হবে। কোন সত্য ঘটনাকে কেউ কাউন্টার দিয়ে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবেন না। সাংবাদিকতা কোন রাজনৈতিক পরিচয়ে করবেন না বা কোন রাজনৈতিক ব্যক্তি সাংবাদিকতার পরিচয় দিবেন না। কোন ঘটনার সঠিক তথ্য উদঘাটন করতে গেলে রাজনৈতিক পরিচয় বাড়িতে রেখে যাবেন এবং অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন। কোন রাজনৈতিক প্রভাবে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। 

তিনি আরও বলেন, আগামী একমাস আপনাদের সকল সাংবাদিককে অবজারভেশনে রাখব। একমাস পর আপনাদের মধ্য থেকে সেরা সাংবাদিক নির্বাচনের মাধ্যমে পুরস্কৃত করাসহ প্রকৃত সাংবাদিক বাছাই করে পূর্ণাঙ্গ র্কমিটি উপহার দেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত