পেঁয়াজ কাটবেন অথচ চোখ জ্বলবে না

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০১:১৩ এএম

আমাদের সব রান্নাতেই পেঁয়াজ লাগে। খোসা ছাড়িয়ে পেঁয়াজ কাটতে গেলেই চোখে পানি চলে আসে। আবার যে দিন একটু বেশি পেঁয়াজ কাটতে হয়, সে দিন আরও কাঁদতে হয়। চোখে পানি ও জ্বালা ভাব নিয়ে কাটাকুটির কাজ করতে খুবই অসুবিধা হয়।  পেঁয়াজে রয়েছে সালফেনিক অ্যাসিড। পেঁয়াজ কাটার পর ওই অ্যাসিড বেরিয়ে অন্য এনজাইমের সঙ্গে মিশে যায়। তৈরি হয় সালফার গ্যাস। এই গ্যাসই চোখে গিয়ে জ্বালা ভাব তৈরি করে এবং পানি বের হয়। এই সমস্যার সমাধান করতে যা করবেন

চিমনি চালিয়ে নিন : যখনই পেঁয়াজ কাটবেন চিমনি বা এক্সজসফ্যান চালিয়ে নিন। প্রয়োজনে চিমনির নিচে দাঁড়িয়ে পেঁয়াজ কাটুন। এতে পেঁয়াজে থাকা গ্যাস উড়ে চোখে পড়বে না। পাশাপাশি

পেঁয়াজ কাটার সময়ে ওই হাত চোখে-মুখে দেবেন না। এতে চোখ দিয়ে পানি পড়া বেড়ে যাবে।

ফ্রিজে রেখে দিন : পেঁয়াজের খোসা ছাড়িয়ে তা ১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ঠা-া অবস্থায় পেঁয়াজের এনজাইমগুলো খুব বেশি সক্রিয় থাকে না। তাই ঠা-ায় অবস্থায় পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করার আশঙ্কা কম।

ধারালো ছুরি ব্যবহার করুন : ধারালো ছুরি দিয়ে খুব সহজে এবং দ্রুতগতিতে সবজি কাটা হয়ে যায়। তাই পেঁয়াজের রস বাতাসে ছড়িয়ে পড়ার বা চোখে যাওয়ার আশঙ্কা কম থাকবে। পাশাপাশি কাটাকুটির ঝামেলাও তাড়াতাড়ি মিটে যাবে।

মাথা কেটে নিন : পেঁয়াজের সবচেয়ে বেশি সালফার থাকে গোড়ায়। তাই খোসা ছাড়ানোর আগে পেঁয়াজের মাথাটা কেটে ফেলে দিন। ওই অংশটা সবজির কাটার সময় আশপাশে রাখবেন না। এরপর খোসা সমেতই পেঁয়াজ পানি ভিজিয়ে রাখুন। কাটার পরে পেঁয়াজ পানিতে ভেজালে তার স্বাদ নষ্ট হয়ে যায়। তাই এই ভুল করবেন না।

সর্বশেষ সর্বাধিক পঠিত