পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরান ঢাকার ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতা মো.শাহরিয়ার হোসেন। এসময় প্রায় ১০০ ছিন্নমূল ও অসহায় মানুষের হাতে সেহেরি তুলে দেওয়া হয়।
পুরান ঢাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত এলাকায় ঘুরে শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে এই সেহরি বিতরণ করেন শাহরিয়ার ও ছাত্রদলের নেতাকর্মীরা।
খাবার বিতরনের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার জানান, রমজান মাসে অনেক মানুষ আছেন, যারা ঠিকমতো এক বেলা খাবারও জোগাড় করতে পারেন না। বিশেষ করে যারা রাস্তায় বা ফুটপাতে থাকেন, তাদের জন্য সেহরির সময় খাবার জোগাড় করা আরও কঠিন হয়ে পড়ে। সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছেন।
