নির্বাচনের টাকার খরচ বাঁচিয়ে শ্রমজীবীদেরকে ঈদ উপহার

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

নির্বাচন সামনে রেখে প্রচারণার কাজে ব্যবহৃত টাকা বাঁচিয়ে খেটে খাওয়া শ্রমজীবীদের ঈদ উপহার দিয়েছেন নাটোর সিংড়ার বিএনপির সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম বুলেট।

নিজের প্রচারণায় ব্যানার-ফেস্টুনে অর্থ ব্যয় না করে সেই টাকায় শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে  সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অসহায় রিকশাচালক, শ্রমজীবী, পথচারী ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি।

প্রায় ৩০০ জনের হাতে ঈদ উপহার হিসেবে লাচ্ছা সেমাই,দুধ ও চিনি তুলে দেওয়া হয়।

এসময় বিএনপি নেতা রফিকুল ইসলাম বুলেট বলেন, ঈদ মুসলিম জাতির জন্য আনন্দের দিন। অন্তত একবেলা সমাজের শ্রমজীবী মানুষরা যেন ভালো কিছু খেতে পারে সেজন্য তার ছোট্ট এ আয়োজন। যেকোনো উৎসব, আনন্দে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও চামারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, উপজেলা বিএনপির সদস্য খাইরুজ্জামান ছিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত