ফ্রিল্যান্সার টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফতাব)-এর ইফতার ও মতবিনিময় সভা

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১১:১১ পিএম

ফ্রিল্যান্সার টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফতাব)-এর উদ্যোগে ইফতার ও মতবিনিময় সভা রাজধানীর ওয়াটার গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পবিত্র রমজানের ২৩তম দিন শনিবার (১৪মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. ফরিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব সুমন আহমেদ, সাবেক সভাপতি দিক বিজয় বালা, সাবেক সাধারণ সম্পাদক ড. নেহাল হোসেন সাব্বির, হাফিজুর রহমান, শফিউল্লাহ সরকার, তপন কুমার দাস, ইঞ্জিনিয়ার নীল, তারিক সোহেল, মো. রেজাউল করিম ও কবির হোসেন শিশিরসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, ফ্রিল্যান্সার শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও শিক্ষাক্ষেত্রে ইতিবাচক অবদান রাখার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বক্তারা বলেন, ফ্রিল্যান্সার শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, ঐক্য ও পারস্পরিক আস্থা বাড়ানো মাধ্যমে শিক্ষাঙ্গনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, সংগঠনের সাফল্য এবং সদস্যদের মঙ্গল কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। পরে সবাই ইফতার গ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে পরিপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত