মিরপুরে ‘ফাইনালের’ রোমাঞ্চে বাগড়া দিতে পারে বৃষ্টি

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:৩৩ পিএম

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ অঘোষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ যারা জিতবে- সিরিজ তাদের। এমন রোমাঞ্চকর ম্যাচে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত ১৩ মার্চ দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির কারণে ২ ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ ছিল।

রবিবার সকাল থেকেই ঢাকায় মেঘ-রোদ্দুরের খেলা চলছে। অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে ৫২ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ম্যাচ শুরু হবে বেলা ২টা ১৫ মিনিটে। এ সময়ে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, ১৪ শতাংশ। তবে সময়ের সাথে সাথে বাড়তে থাকবে বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যা ৬টায় এটি বেড়ে দাঁড়াবে ৫১ শতাংশে।

সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয়ে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচ বৃষ্টি আইনে হেরে যায় ১২৮ রানের বড় ব্যবধানে। বৃষ্টির কাণে ২৭৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা বাংলাদেশের টার্গেট ছিল ৩২ ওভারে ২৪৩ রান। মিরাজ-লিটনদের জন্য এই সমীকরণ মেলানো সম্ভব হয়নি। তবে ম্যাচ শেষে বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস বলেছিলেন, ৫০ ওভারের ম্যাচ হলে দৃশ্যটা অন্যরকম হতে পারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত