বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাইপণ্যসহ বিল্লাল হোসেন নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।
রবিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন- যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদে হিজলী, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে দেড়কেজি ক্রিস্টাল মেথ আইস, দুই বোতল এলএসডি ও ১০০ বোতল উইন্সেরেক্স কফ সিরাপসহ বিভিন্ন চোরাইপণ্য জব্দ করে বিজিবি।
জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় ১০ কোটি টাকা। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
চোরাকারবারিদের বিরুদ্ধে সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
রংপুরে সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা