ছক্কা মেরে প্রথম সেঞ্চুরি তানজিদ তামিমের

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম। 

৯৭ বলে ৯৪ রান তুলেছিলেন এই বাহাতি ওপেনার। সালমান আগার করা ৩৩তম ওভারের শেষ বলটি ডাউন দ্য উইকেটে এসে লং অফের উপর দিয়ে ছক্কা মেরে পৌছানে তিনি তিন অংকের স্কোরে। ওটি ছিল তার সপ্তম ছক্কা। এছাড়া ৬টি চারও মেরেছেন তিনি তখন পর্যন্ত।

এটি দেশের হয়ে তানজিদ তামিমের প্রথম সেঞ্চুরি। এর আগে ওয়ানডে-টি-টোয়েন্টিতে দেশের হয়ে তার সর্বোচ্চ স্কোর ছিল ৮৯। সব মিলিয়ে ৭৫ ম্যাচে ১৬টি ফিফটি করার পর সেঞ্চুরির পেলেন তিনি। 

তিন অংক পেরোনোর পর অবশ্য ইনিংসটা আর খুব বেশি বড় করতে পারেননি তানজিদ। আগে থেকেই তার শরীরী ভাষায় ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, ঠিকঠাক হাঁটতেও পারছিলেন না। শেষ পর্যন্ত ১০৭ বলে ১০৭ রানেই থেমেছে তার লড়াকু ইনিংস। লেগ স্পিনারআবরার আহমেদের বলে শর্ট কাভারে সোজা শাহিন আফ্রিদির হাতে ক্যাচ তুলে দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত