সিরিজ নির্ধারণী ওয়ানডে: পাকিস্তানকে ২৯১ রানের টার্গেট দিল বাংলাদেশ

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে পাকিস্তানের সামনে ২৯১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। 

ওপেনার তানজিদ হোসেন তামিমের সেঞ্চুরি এবং লিটন দাস, তাওহীদ হৃদয়ের দুটি চল্লিশোর্ধ ইনিংসে ব্যাটিংয়ে আমন্ত্রিত বাংলাদেশ করে ৫ উইকেটে করে ২৯০ রান। 

গত অক্টোবরে এই মিরপুরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৯৬ রান করেছিল বাংলাদেশ। জিতেছিল ১৭৯ রানের বড়ো ব্যবধানে। 

সাইফ হাসানকে নিয়ে ১৮ ওভারে ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তানজিদ তামিম। ৩৬ রান করে সাইফ আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫৩ রানের জুটি হয় তার প্রায় ১০ ওভারে। শান্ত ২৭ রানে আউট হওয়ার পর লিটন দাসের সঙ্গে জুটি বেধে ৩৩তম ওভারে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ তামিম। কিন্তু ১০৭ বলে ১০৭ রান করে আউট হয়ে যান তিনি দলকে ১৯৪ রানে রেখে। 

এরপর প্রায় ১৪ ওভার ব্যাট করেছে বাংলাদেশ, তুলতে পেরেছে ৯৬ রান। শেষ ৫ ওভারে ৩৯ রান তুলতে পেরেছেন তাওহীদ হৃদয় আর আফিফ হোসেন। এরমধ্যে শেষ দুই ওভারে যথাক্রমে ৫ আর ৮। তাই তিনশো আর ছোয়া হয়নি বাংলাদেশের। ৪৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকা তাওহীদ হৃদয় চারটি বাউন্ডারি মেরেছেন, কোনো ছক্কা মারতে পারেননি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত