পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলমগীর হোসেন 

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) সরকারি এক আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। এই তালিকায় পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক  অধ্যক্ষ আলমগীর হোসেন। সরকারের এই সিদ্ধান্তের ফলে পিরোজপুর সহ সংশ্লিষ্ট জেলা পরিষদগুলোর প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সেবামূলক কার্যক্রম ত্বরান্বিত করতে এবং উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক তদারকি নিশ্চিত করতেই এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক প্রশাসক হিসেবে নিয়োগ বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। পিরোজপুরের রাজনৈতিক সচেতন মহল মনে করেন অধ্যক্ষ আলমগীর হোসেনের নিয়োগে জেলা পরিষদের তার স্থবিরতা কাটিয়ে জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখতে পারবে। আজকের এই নিয়োগ প্রক্রিয়ায় পিরোজপুর  ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নতুন মুখ নিয়ে আসা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, অধ্যক্ষ আলমগীর হোসেন জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ ছিলেন। পাশাপাশি তিনি পিরোজপুরের তেজদাসকাঠী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর - ১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর)  আসনে ধানের প্রতীকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত