গত বছর কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বিশ্বে যতগুলো বড় ও গৌরবময় আসর বসেছে, সবখানেই সেরা সিনেমা হিসেবে বাজিমাত করে আসছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ঠিক একই ঘটনাই আবার ঘটল এবারের একাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ক্ষেত্রে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্কারের ৯৮তম আসরে সেরা সিনেমার পুরস্কার জিতেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ও লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার সিনেমাটি।
তবে অবাক করা বিষয় হলো,এর আগে যতগুলো আন্তর্জাতিক আসরে একাধিক ক্যাটাগরিতে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ পুরস্কার জিতলেও এর প্রধান অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও বরাবরই বঞ্চিত হচ্ছেন। এবারও মনোনয়ন পেয়ে পুরস্কার জিততে পারলেন না ‘টাইটানিক’তারকা। এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। আর সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন জেসি বাকলি।
বাহারি আয়োজনে ঈদের ‘আনন্দমেলা’