জামালপুরে অসহায় দরিদ্রদের মাঝে তাঁতী দলের ঈদবস্ত্র বিতরণ

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম

ঈদুল ফিতর উপলক্ষ্যে জামালপুরে অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছে জেলা তাঁতী দল। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টায় পৌর শহরের শফির মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই বস্ত্র বিতরণ করা হয়।

জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লুলুর সভাপতিত্বের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সাংসদ অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি মোছা. সেলিনা বেগম।

জেলা তাঁতী দলের সদস্য সচিব মো. মাসুদুর রহমান, পৌর তাঁতী দলের আহ্বায়ক মো. আজমল খান সফিক, সদস্য সচিব ফরাস উদ্দিন লিটন প্রমুখ।

এ সময় ৬০ জন অসহায় দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে জেলা তাঁতী দল, বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত