সৌদি আরবের সঙ্গে মিল রেখে

আড়াইহাজরে দুই স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের দুটি স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপিত হচ্ছে। ইতোমধ্যে শুক্রবার (২০ মার্চ) সকালে দুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন জামাত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত রাধানগর এলাকায় সুরেশ্বর খানকা শরীফে প্রায় ২৩০ থেকে ২৫০ জন মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।

এই দিন সকাল সাড়ে ১০টায় থেকে ১১টার মধ্যে ঝাউকান্দী গ্রামে খাজা আহম্মেদ নূরী খানকা শরীফে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ থেকে ৫০ মুসল্লি  অংশ নেন।

স্থানীয় প্রশাসন জানায়, দুটি জামাতই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত