নির্বাচনী ইশতেহারে মমতার '১০ প্রতিশ্রুতি'

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৯:৩১ পিএম

কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইশতেহারে ১০টি প্রতিশ্রুতির কথা বলেছেন তিনি। এগুলির মধ্যে রয়েছে নারীদের জন্য মাসিক ভাতা ও বেকার যুবকদের জন্য 'বাংলার যুব সাথী' নামে ভাতা প্রকল্প।

কৃষকদের জন্য উন্নয়ন ও প্রতিটি ঘরে পানীয় জলের সরবরাহ সুরক্ষিত করার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি প্রত্যেক মানুষের জন্য সরকারি চিকিৎসা সুনিশ্চিত করতে প্রতিটি ছোট শহর ছাড়াও পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ক্যাম্প করার ঘোষণা দিয়েছেন তিনি। চিকিৎসা সংক্রান্ত ঘোষণাকেই এই ইশতেহারের সবচেয়ে বড় 'প্রমিস' বলে মনে করা হচ্ছে।

কলকাতাকে পূর্ব ভারত তথা বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলেছেন পশ্চিম বঙ্গের মুখমন্ত্রী। এ ছাড়া শিক্ষা, বাসস্থান ও প্রশাসনিক সুবিধা মানুষের কাছে আরও সুবিধাজনকভাবে পৌছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের পরেই তিনি দলীয় প্রচারে নামবেন বলে জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত